অপরূপ প্রকৃতি


প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৫:৩৮ পূর্বাহ্ণ / ৩৫৪
অপরূপ প্রকৃতি
Spread the love
মোঃ আব্দুল্লাহ আল মামুন
এত সুন্দর লাবণ্য হায়
পেলে কোথায় তুমি?
কে বা তোমার দিয়েছে বলো
  দারুণ লীলাভূমি?
তোমার রূপে মুগ্ধ হয়ে
ঘুরি তোমার বুকে,
যতই দেখি  চাই মন আবার
দেখি তোমায় ফিরে ।
 তোমার নিয়ে ভাবি যখন
ব্যর্থ হয়ে ফেরে এ মন,
কে বা তোমায় দিয়েছে বলো
সৌন্দর্যে ভরা সে যৌবন ?
বর্ষায় মেঘ দিলে ডাক
সৌন্দর্য তোমার বেড়ে যাক ,
কখনও তুমি হও সবুজ,
কখনো বা সরিষা ফুলে
রাঙিয়ে নিজকে বানাও তুমি
             পরম হলুদ ।
হে অপরূপ প্রকৃতি,
কে বা তোমার গড়েছে বলো
এমন বহুরূপী ?
Translate »