সেবা, সহমর্মিতা ও কলমের শক্তিতে পুরস্কৃত হলেন লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু


প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ১১:০৭ অপরাহ্ন / ৯১৩
সেবা, সহমর্মিতা ও কলমের শক্তিতে পুরস্কৃত হলেন লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত “SHARE & CARE: যত্নের ছায়া ছড়ায় মায়া” শ্লোগানভিত্তিক মান্থলি বুলেটিনের সমাপনী অনুষ্ঠানে লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু-কে তাঁর সৃজনশীল লেখনী ও মানবিক চেতনার বহিঃপ্রকাশের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

 

এই বিশেষ সম্মাননা প্রদান করেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।

পুরস্কারপ্রাপ্ত নিবন্ধ “SHARE & CARE: যত্নের ছায়া ছড়ায় মায়া”-তে লেখক মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তাকে সুস্পষ্টভাবে তুলে ধরেন, যা এবারের সেবাবর্ষের মূল থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন-এর হালিমা রোকেয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্থলি বুলেটিনের চেয়ারম্যান ও সম্পাদক লায়ন উত্তম কুমার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুলেটিন বার্তা বিভাগের প্রধান ও কমিটির সদস্য সচিব লায়ন আশিকুল আলম আশিক।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ-এর প্রথম ডিসট্রিক গভর্নর (ইলেক্ট) ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।

লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বর্তমানে জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারপারসন (Concern) এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই-এর মেম্বারশীপ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি একাধারে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি),

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান,

এবং জাতীয় দৈনিক ‘বায়ান্ন’-এর আইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

 

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন—

 

> “পুরস্কার পেতে সবারই ভালো লাগে। কিন্তু যখন সেই পুরস্কার নিজের লেখা, চিন্তা ও মানবিক বিশ্বাসের জন্য আসে, তখন সেটি হয়ে ওঠে আরও গর্বের। এই সম্মান আমাকে মানবতার পথে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস-এর নেতৃবৃন্দ, বিশিষ্ট সদস্যবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমগ্র আয়োজনজুড়ে ছিল মানবসেবা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের স্পষ্ট বার্তা, যা “SHARE & CARE” থিমের বাস্তব রূপায়ণে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

kantonghoki88 link alternatif

nona88

mahjong

nona88

crazyrich88 link alternatif

star88

star88

nona88

slot777

nona88

crazyrich88

genting138

https://dewawede.com/

https://dewawede.net/

https://dewawede.org/