ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ / ৮৩৭
ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
Spread the love

নাজমা আরা সরোয়ার :

“সুস্থ দেহ, সুস্থ মন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ও অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র আল-কুরআন থেকে তিলাওয়াত এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। এরপর হাউসভিত্তিক কুচকাওয়াজ ও শরীরচর্চার মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের শারীরিক দক্ষতার চমৎকার প্রকাশ ঘটে। এছাড়া শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চিরায়ত বাংলার সংস্কৃতি, সম্প্রীতি, ষড়ঋতুর অপরূপ সৌন্দর্য এবং বৈষম্যবিরোধী বার্তা তুলে ধরা হয়। ঐতিহাসিক ২০২৪ সালের জুলাই বিপ্লবের চিত্রায়ণ এবং জন্মভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দর্শকদের আবেগাপ্লুত করে। ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে নিজেদের রূপায়িত করে ভিন্ন মাত্রা যোগ করে। সার্বিক ফলাফলের ভিত্তিতে নজরুল হাউস চ্যাম্পিয়ন ও সুফিয়া কামাল হাউস রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি মিসেস নাজমুন নাহার, বাংলাদেশ মিলিটারি একাডেমির চিল্ড্রেন ক্লাব, লেডিস ক্লাব এবং সেনাপরিবার কল্যাণ সমিতির সভানেত্রী।

প্রধান অতিথি মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমই নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সহনশীলতার শিক্ষাও দেয়। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।” তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিকতা ও নেতৃত্বগুণের উন্নয়নে আরও বেশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীদের প্রতিভার বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখতে সক্ষম হয়।” তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman