ছিন্নমূলের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মোহাম্মদ আসলাম চৌধুরী


প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৬, ২:০১ অপরাহ্ণ / ৯২৫
ছিন্নমূলের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মোহাম্মদ আসলাম চৌধুরী
Spread the love

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সালিমপুরে সংঘটিত সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জঙ্গল সালিমপুরে সংঘটিত ঘটনার সঙ্গে বিএনপির নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ ও প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আসলাম চৌধুরী উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর তিনি জঙ্গল সালিমপুর এলাকায় যাননি এবং সেখানে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমেও অংশ নেননি। ফলে উক্ত ঘটনায় তার বা বিএনপির নাম জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

তিনি আরও বলেন, বিএনপি একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দল সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। সামনে নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman