সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ / ১০৭৫
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভা অনুষ্ঠিত
Spread the love

 

অদ্য ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল- ১০ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা সংগঠনের আহ্বায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চলনায়
সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্য সূচির উপর আলোকপাত করে আলোচনা করেন রাজু কামাল, গাজী সামসুল আলম, এ কে এম মসিউদদৌলা , লিটন চৌধুরী, মো. বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা, মো. মনিরুল আজিম হেলাল , নুরুল আবছার, এম ও এইচ কাইয়ুম , কাজী আলী আকবর জাসেদ, মফিজুর রহমান সাজ্জাদ, মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী , মো. ইকবাল হোসেন টিপু , আজমল হোসেন হিরু, এড. মো. সরোয়ার হোসাইন লাভলু, মো. সোহেল, মো. আবু তাহের, মো. ওমর ফারুক প্রমুখ।


সভায় সীতাকুণ্ডের শতাধিক সামাজিক মানবিক সংগঠনের সেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Translate »