সীতাকুণ্ডে দুই দশক পর শিবিরের সাবেক দায়িত্বশীল সম্মেলন: আধিপত্যবাদ প্রতিরোধের আহ্বান


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ / ৬৭৪
সীতাকুণ্ডে দুই দশক পর শিবিরের সাবেক দায়িত্বশীল সম্মেলন: আধিপত্যবাদ প্রতিরোধের আহ্বান
Spread the love

চট্টগ্রাম ব্যুরো:

দুই দশক পর সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের (সাবেক সাথী ও সদস্য) সম্মেলন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।

 

সম্মেলনে মাওলানা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আগে পর্যন্ত দেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিতে মরিয়া ছিল। তিনি অভিযোগ করেন, তাদের সময় বাংলাদেশ ৭০ ভাগ ভারতীয় আধিপত্যের অধীনে ছিল এবং তাদের লক্ষ্য ছিল পুরো দেশকে নিয়ন্ত্রণে দেওয়া। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের কোনো নেতা কখনও দেশবিরোধী বা আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেননি। বরং আমাদের শহীদরা দেশ ও ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার বিশেষ অতিথি হিসেবে বলেন, সীতাকুণ্ডের ময়দান ১১ শহীদের রক্তস্নাত। এই জমিন কখনোই বাতিলের কাছে নতি স্বীকার করবে না। সম্মেলনে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, সেক্রেটারি আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি কাজী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, মিডিয়া বিভাগের সম্পাদক আবুল হোসেন, শিল্প ও বাণিজ্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক শামসুল হুদা, শূরা সদস্য মিছবাহুল আলম রাসেল, মাওলানা নুরুল কবির, মিরসরাই জামায়াতের সাবেক আমীর নুরুল করিম।

 

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ইসলামের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

nona88