যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ / ৩৯৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২
Spread the love

ফারুক হোসেন, যশোর : যশোরের ঝিকরগাছায় শনিবার সকালে এবং দুপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এদের একজন যুবদল নেতা হাসানুল কবীর রেজা (৪১) এবং অপরজন মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬)। ঘাতক ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। অপর বালু বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ে আছে। উভয় ট্রাকের চালক পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঝিকরগাছা বাসস্টান্ডে ইসলামি ব্যাংকের সামনে ট্রাকে চাপা পড়ে পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে যুবদল নেতা হাসানুল কবীর রেজা (৪১) নিহত নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানিয়েছেন, যুবদল নেতা হাসানুল কবীর রেজা প্রতিদিনের ন্যায় সব্জি বিক্রির উদ্দেশ্যে সব্জি বাজারের নিজ দোকানে যাচ্ছিলেন। সকাল অনুমান সাড়ে ৭ টার দিকে বেনাপোল গামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-৫৬৮৯) চাপা পড়ে বাসস্ট্যান্ডের ইসলামি ব্যাংকের সামনে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করে।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছার পানিসারা গ্রামের নীমতলা মোড়ে বালু বোঝাই ডাম ট্রাক (যশোর ট ১১-৫৪৭০) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের বজলুর রহমানের ছেলে। দূর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
প্রত্যক্ষদর্শী মাঠের কৃষক সহিদুল জানান-ঝিকরগাছা অভিমুখে দ্রুতগামী মোটরসাইকেল (যশোর ল ১৩- ৯৬২২) নীমতলা মোড় পার হতে যেয়ে পানিসারা গামী বালু বোঝাই ডাম ট্রাক সামনাসামনি এসে পড়ে। এতে ঘটনাস্থলেই মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন এবং ট্রাকটি পাশ কাটাতে গিয়ে পাশের জমিতে উল্টে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নয়ন বাবু চৌধুরী জানান- খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি। তবে অসাবধানতার কারণেই দূর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
উভয় ট্রাকের চালক পালিয়ে গেছেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন-মামলা হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে মামলা করার জন্য।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman