ভিসানীতি অর্থ পাচারকারী ও লুটেরাদের চিহ্নিত করেছে


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ / ৩০২
ভিসানীতি অর্থ পাচারকারী ও লুটেরাদের চিহ্নিত করেছে
Spread the love

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের অভিষেক অনুষ্ঠানে ফয়েজ উল্লাহ ইকবাল

এম এ এলাহী আরাফাত;

 

আওয়ামী সরকার দেশে সুশাসন ও মানবাধিকারকে ভূলুণ্ঠিত করেই ক্ষান্ত হননি বরং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কবর রচনা করে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে। উন্নয়নের নামে হরিলুট চালিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। যা আমেরিকার ভিসানীতি প্রয়োগের পর জাতির সামনে স্পষ্ট হয়েছে। এ ভিসানীতি অর্থ পাচারকারী ও লুটেরাদের চিহ্নিত করেছে। গত ২০ অক্টোবর জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়া মঞ্চ কেন্দ্রীয় সেক্রেটারি ফয়েজ উল্লাহ ইকবাল এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহবায়ক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নূর, জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল আহমদ, আমাল হোসেন অনিক, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, ঢাকা মহানগর (উত্তর) সিনিয়র যুগ্ম আহবায়ক জাবেদ খান, চট্টগ্রাম মহানগর আহবায়ক জহিরুল হাসান জীবন প্রমুখ। বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক হাজী ওসমান গনি, অধ্যাপক এনামূল হক, এড. শাহাদাত হোসেন, খোরশেদ আলম ফারুকী, নারায়ণ নাটু, লায়ন মোহাম্মদ মইন উদ্দিন, জাহাঙ্গীর হোসেন তালুকদার, এজলাস মিয়া, ডা. দেলোয়ার নাছির, আলাউদ্দিন তানভীর, সেকান্দর, ফজলুল করিম, জসিম উদ্দিন জমাদার, সীতাকুণ্ড আহবায়ক নিজাম উদ্দিন মেম্বার, রাঙ্গুনিয়া আহবায়ক আহমদ ছাফা, সন্দীপ উপজেলা সহ সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক এস এম মুজাফফর ইসলাম, আরশাদ মাহমুদ এরশাদ, মোহাম্মদ তারেক, মহিউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি এক দফা দাবি আদায়ের সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ এনামুল হক।

Translate »