শখের বসে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করলেন এডভোকেট সরোয়ার লাভলু


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ / ৭৪১
শখের বসে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করলেন এডভোকেট সরোয়ার লাভলু
Spread the love

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

পেশায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী হলেও, শখের বসেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। আদালত অঙ্গনের নানা অভিজ্ঞতা, বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং সমাজের বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরার আগ্রহ থেকেই তার সাংবাদিকতায় সম্পৃক্ততা।

এডভোকেট সরোয়ার লাভলু বর্তমানে চট্টগ্রাম আদালতপাড়া থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ‘আইন আদালত প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক রায়ান্ন, দৈনিক সাঙ্গু ও দৈনিক ভোরের চেতনার আইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “আমি মূলত একজন আইনজীবী। সাংবাদিকতা আমার শখের জায়গা। বিচারপ্রার্থী মানুষের কথা, আদালতের নানাবিধ চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরার নেশা থেকেই সাংবাদিকতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তবে আইন পেশাই আমার প্রধান পরিচয় এবং এই পেশার মর্যাদা রক্ষা করাকেই আমি জীবনের প্রধান দায়িত্ব বলে মনে করি।”

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর শিক্ষাজীবনও সমৃদ্ধ ও বর্ণাঢ্য। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমা সম্পন্ন করেন। সর্বশেষ তিনি শখের বশে সাংবাদিকতায় উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সক্রিয় সদস্য। ২০২১ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেমিনার ও সেম্পোজিয়াম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতে প্রধান সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আদালতের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকর ভূমিকা রেখে বার ও বেঞ্চের সুসম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ব্যক্তি জীবনে এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব মোঃ আবুল হাসেম এবং মাতা আলহাজ্ব মোছাম্মদ হাসিনা বানু। তিনি দুই সন্তানের জনক এবং তার সহধর্মিণী নাজমা আরা সরোয়ারও একজন শিক্ষানবিশ আইনজীবী।

তার এই নয়া অর্জনে আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আইন ও সাংবাদিকতা অঙ্গনে তার আরও সফলতা কামনা করেছেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman