প্রিয়তমা


প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৪:১০ অপরাহ্ণ / ৪৭৫
প্রিয়তমা
Spread the love
মো ঃ মামুন মোল্যা
তোমার ভিতর ভীষণ রূপতৃষ্ণায় টলমল!
তোমার ভীষণ ক্ষমতা;
তুমি শত জন কে,
ভক্ত করে রক্ত ঝরিয়ে নিস্তেজ করতে পারো;
হয়তো বা ভক্ত ছিল,হয়তো বা এখনো আছে;
কাউকে হয়তো বা ভক্ত করে রেখেছো কিংবা রক্ত ও ঝরিয়েছো;
হয়তো বা কেউ নেশাগ্রস্ত হয়ে আবল তাবল বকে ।
সত্যি হতে ও পারে, না ও হতে পারে কিন্তুু আমি এসব কিছু স্বপ্ন দেখি না।
স্বপ্ন দেখি ঈগল যেমন ঝড় ঝাঁপটা এড়িয়ে চলে আপন মহনায়;
তুমি ঠিক তেমন সব এড়িয়ে আসবে মম মহনায়।
তোমার হৃদয়ে ঠাঁই দিলে প্রেমো হীন জীবন,
নীল রাজ্যের শুভ্র মেঘের খন্ড খসিয়ে প্রেমের মহল করে দিবো তোমায়।
থাকবে না কোন কোলাহল,থাকবে না কোন হারানোর সংশয়,
সব ক্ষমতা বিরাজ করে তোমার মাঝে প্রিয়তমা
আমার প্রেমের তরী বাইতে আছে কি গো সংশয় ভেবে বলো না ?
Translate »