ভারতের ‘প্ল্যান বি’ এবং বিএনপি-জামায়াতের রাজনীতি


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ / ১০৯
ভারতের ‘প্ল্যান বি’ এবং বিএনপি-জামায়াতের রাজনীতি
Spread the love

মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামী দীর্ঘদিন মিত্র থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা চলছে। এটি মূলত ভারতের কৌশলগত পরিকল্পনার অংশ, যা ‘প্ল্যান বি’ নামে পরিচিত। ভারতের উদ্দেশ্য হলো বিএনপি-জামায়াতের ঐক্য বিনষ্ট করে রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলা এবং আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখা।

মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী এ বিষয়ে বলেন, “ভারতের প্লান B হচ্ছে বিএনপি-জামায়াতের মধ্যে ফাটল সৃষ্টি করা। বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি করতে পারলে মুনাফাটা ভারতের পকেটেই যাবে।”

তিনি আরও বলেন, “ভারত ইতিমধ্যে এই পরিকল্পনায় সফলতার মুখ দেখছে। ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া দালালদের জন্যই ২০১৪, ২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে গিয়েছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হিসেবে তিনি তার প্রতিটি রাজনৈতিক সভা ও কর্মসূচিতে সতর্ক করে দিচ্ছেন, যাতে বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো ফাঁদে কেউ না পড়ে। তিনি বলেন,

“আমি আমাদের প্রতিটি প্রোগ্রামেই বলি, বিএনপি-জামায়াতের মধ্যে ফাটল সৃষ্টি হয় এমন ফাঁদে পা না দিতে।”

তিনি আরও দাবি করেন, “মনে রাখতে হবে, ভারত এদেশের সবাইকে কিনতে পারে, শুধুমাত্র জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরই ভারতের কাছে বিক্রি হয়নি।

বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য ধরে রাখা জরুরি। ভারতের ষড়যন্ত্র রুখতে দুই দলের কর্মীদের সচেতন হতে হবে।  মহাম্মদ কুতুব উদ্দিন শিবলী পরিশেষে বলেন,”জুলাই বিপ্লবের রেজাল্ট বেহাত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে।”

 

Translate »