বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর জয়


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ / ৪২১
বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর জয়
Spread the love

চলমান কাতার বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম যেন হয়েই যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ে অঘটনের শুরু চলমান বিশ্ব আসরে। এবার সর্বশেষ অঘটনের শিকার হলো র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বেলজিয়াম। মরক্কোর বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হেরেছে কেভিন ডি ব্রুইনা, থিবাও কর্তোয়ার দল।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে এদিন মরক্কোর বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বেলজিয়ানরা। এর আগের একমাত্র সাক্ষাতেও জয়ী দলের নাম ছিল বেলজিয়ামই। ইউরোপের এই সেরা দলকে মাটিতে নামিয়ে আনলো মরক্কোর ফুটবলাররা। বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণ-প্রতি আক্রমণে বেলজিয়ামের বিপক্ষে ছেড়ে কথা বলেনি মরক্কোইয়ানরা।

ম্যাচে এদিন প্রথমার্ধে দুই দলই গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল আদায় করে নেয় মরক্কো। ম্যাচের ৭১তম মিনিটে দলটির পক্ষে প্রথম গোল করেন মিডফিল্ডার আবদেল হামিদ সাবিরি। খেলা শেষ হওয়ার ইনজুরি টাইমে বেলজিয়ামের জালে কফিনের শেষ পেরেক ঠুকে দেন জাকারিয়া আবুখলাল।

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বমঞ্চে এটি মরক্কোর প্রথম জয়। আর এই জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে গেল এই আরব দেশটি। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট রয়েছে মরক্কোর। অন্যদিকে এই হার শেষে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম।

 

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman