বিএনপি প্যানেলের সংখ্যাগরিষ্ঠ বিজয় —- সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ / ৭০০
বিএনপি প্যানেলের সংখ্যাগরিষ্ঠ বিজয় —- সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
Spread the love

রাফি চৌধুরী:

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদের নির্বাচন ১৯ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। তবে দীর্ঘ সময় গণনার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় ১৯ তারিখ দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে, অর্থাৎ ২০ জুলাই রাত ৩:১৫ মিনিটে। এ নির্বাচনকে ঘিরে সীতাকুণ্ড পৌর এলাকার ব্যবসায়ী সমাজে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।

নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্রভাবে ৪ জনসহ সর্বমোট ৩৭ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সুষ্ঠু, অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া (বিএনপি), সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (জামায়াত), সহ-সভাপতি মোঃ নূর মোহাম্মদ (বিএনপি), সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রফিক (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র, প্রতীক: হাতপাখা), সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিন (বিএনপি), অর্থ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (জামায়াত),

দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র দে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী, বিএনপি সমর্থিত), সহ-দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন (বিএনপি), প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাদশা (বিএনপি), সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু তাহের (বিএনপি), ক্রীড়া সম্পাদক মোহন পাল (বিএনপি), সদস্য (০১) আবির (বিএনপি), সদস্য (০২) মোঃ জাহাঙ্গীর আলম (বিএনপি),

সদস্য (০৩) মোঃ বাবলু (বিএনপি), সদস্য (০৪) মোঃ জসিম উদ্দিন (জামায়াত), সদস্য (০৫) মোঃ আলী আজম(বিএনপি )।

 

এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং চারটি সদস্য পদসহ মোট ১৪টি পদের বিজয়ী হন। জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হন তিনটি পদের মধ্যে—সিনিয়র সহ-সভাপতি, অর্থ সম্পাদক ও একটি সদস্য পদে। স্বতন্ত্রভাবে একজন প্রার্থী সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

 

নির্বাচনের পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক বিএনপি নেতা গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, যিনি ৯০ দিনের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মাত্র ৮৭ দিনের মাথায় এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করেন। তিনি বলেন, “সীতাকুণ্ডের ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা একটি সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং গঠনমূলক নির্বাচন উপহার দিতে পেরেছি।”

 

সরকারি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জামায়াত নেতা মাওলানা তাওহিদুল হক চৌধুরী। প্রিজাইডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন (অব.) অধ্যক্ষ মোঃ দিদারুল আলম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা এ কে এম শামসুল আলম আজাদ, সালেহ আহমদ সলো, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা মোঃ রফিকুল ইসলাম কমিশনার, হাফেজ মোঃ আলী আকবর, মোঃ লিয়াকত আলী।

 

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, অতিরিক্ত জেলা পিপি ও বিএনপি মনোনীত প্যানেলের প্রধান সমন্বয়কারী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কাউন্সিলর মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন পারভেজসহ বিজয়ী প্রার্থীবৃন্দ ও প্রতিনিধিরা।

 

বিএনপি মনোনীত প্যানেলের প্রধান সমন্বয়কারী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “এই নির্বাচনে আমরা যে বিপুল বিজয় পেয়েছি তা শুধুই রাজনৈতিক জয় নয়—এটি ব্যবসায়ীদের আস্থা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার প্রতিফলন। আমি বিজয়ী এবং বিজিত সকল প্রার্থীকেই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের অংশগ্রহণ ও সহনশীলতা এই নির্বাচনকে একটি উদাহরণে পরিণত করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবো।”

 

সর্বমোট ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের তৎপরতায় নির্বাচনটি একটি মডেল নির্বাচনে পরিণত হয়। ব্যবসায়ী সমাজ আশাবাদ ব্যক্ত করেছে, নতুন নেতৃত্ব তাদের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

slot777

wijaya88

plaza88

crazyrich88

star88