নবীনগরে অবৈধ পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীককে কারাদন্ড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ১:২৬ অপরাহ্ণ / ৩৪৮
নবীনগরে অবৈধ পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীককে কারাদন্ড
Spread the love

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া নবীগরে মোবাইল কোর্ট পরিচালনা করে চৈতি আইসক্রিম ফ্যাক্টরির মালিক শাহাদাৎ হোসেন ফজলু কে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।গতকাল বৃহস্প্রতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অংশ হিসাবে নবীনগর পৌর এলাকার জল্লা নামক স্থানে চৈতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান করি।উক্ত ফ্যাক্টরিতে অবৈধভাবে সার্ফ এক্সেল পাইডার, রিন পাউডার, বাচ্ছাদের জুস এবং হাইস্পিড উৎপাদন করতে ছিল। এসব উৎপাদিত পণ্য  ব্যক্তি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এবং কর্তৃপক্ষের কোনো অনুমোদন না থাকায় অর্থাৎ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন করেছে। উক্ত ধারা লঙ্ঘনের অভিযোগে অসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Translate »