সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের ক্যালেন্ডার ২০২৫ এর শুভ উদ্বোধন  ৪ জানুয়ারি ২০২৪ সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের ক্যালেন্ডার ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। সমাজের উন্নয়ন ও কল্যাণে ফেডারেশনের এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মনসুর। তিনি বলেন, “সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় এই ক্যালেন্ডার প্রকাশ ফেডারেশনের একটি বড় পদক্ষেপ। এটি আমাদের সেবামূলক কার্যক্রমের গতি আরও বাড়াবে।” সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহরম আলী বলেন, “এই ক্যালেন্ডার শুধু সময় নির্দেশক নয়, এটি সীতাকুণ্ডের ঐতিহ্য এবং ফেডারেশনের কর্মপ্রয়াসের পরিচয় বহন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি লায়ন ইউসুফ শাহ, সহ-সভাপতি মোহাম্মদ রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক এম ও এইচ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ওঅতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন কাজী আলী আকবর জাসেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহনেওয়াজ, সীতাকুণ্ড যুব প্লাট ফাউন্ডেশন এর সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুদ্দিন, স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির পরিচালক মোঃ সোহেল, রক্তের বন্ধনে আমরা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাজু হোসেন প্রমুখ।ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ক্যালেন্ডারে সীতাকুণ্ডের ঐতিহ্য, দিবসগুলো তুলে ধরা হয়েছে। এটি শুধু একটি ক্যালেন্ডার নয়, বরং ফেডারেশনের কার্যক্রমের একটি স্মারক।  অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অতিথিরা ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। উপস্থিত সকলেই ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সেবামূলক কার্যক্রমের আহ্বান জানান। সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের এই ক্যালেন্ডার প্রকাশনা তাদের দায়িত্বশীল সামাজিক কাজের আরেকটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

Next
Dr. Neem
Translate »