
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়া থানার অর্ন্তগত আমিরাবাদ ইউনিয়ন পরিষদের কৃতি সন্তান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিনিয়র চক্ষু বিশেজ্ঞ ও সার্জন ও ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড সিগমা ল্যাব লিঃ এর নিয়মিত কনসালটেন্ট, ডাঃ মোহাম্মদুল হক মেজবাহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে সম্প্রতি পদোন্নতি লাভ করেছে।এই উপলক্ষে তার নিজ এলাকার সংগঠন “মল্লিক ছোবাহান তরুণ ঐক্য পরিষদের” পক্ষ হইতে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এতে উপস্থিত ছিলেন,কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.ফিরোজ আহমদ ওসমানী, মো.মোক্তার।উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়কারী মো.আলী নেওয়াজ,সভাপতি মো.শাহ নেওয়াজ,সাধারণ সম্পাদক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো আলী আক্কাস, সংগঠনের উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য মো.মনছুর আলম,মো.রাশেদ,,মো.দেলোয়ার হোসেন ,মো.ফরিদুল আলম,বিশিষ্ট সাংবাদিক মো.মোক্তার হোসাইন, যুবলীগ নেতা মাহমুদ চৌধুরী,মো আজম ও মো.তানভির প্রমূখ।
আপনার মতামত লিখুন :