লিও চট্টগ্রাম জেলার সভাপতি লিও আতিক , সম্পাদক লিও শওকত 


প্রকাশের সময় : জুন ৮, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ / ২১৪
লিও চট্টগ্রাম জেলার সভাপতি লিও আতিক , সম্পাদক লিও শওকত 
Spread the love

মোহাম্মদ জিয়াউল হক আরিফ:

লায়ন জেলার যুব সংগঠন লিও জেলা পরিষদের আগামী সেবাবর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে লিও আতিক শাহরিয়ার সাদিফ, সহ-সভাপতি পদে লিও ইসমাইল বিন আজিজ আলভী, জেলা সচিব হিসেবে লিও মো. শওকত হোসেন ও জেলা ট্রেজারার হিসেবে লিও রাফিদ মো. আহনাফের নাম ঘোষণা করা হয়।

সোমবার (৫ জুন) নতুন এই কেবিনেট ঘোষণা দেন ২০২৩–২৪ সেবাবর্ষের লায়ন্স জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। সেই সাথে লিও জেলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে লায়ন এ কে এম নবিউল হক সুমন এবং লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন হিসেবে লায়ন শুভ নাজ জিনিয়ার নাম ঘোষণা করা হয়।

লিও মো: শওকত হোসেন ৬নং ইছাখালি ইউনিয়নের সাহেবদীনগরের সন্তান। তিনি লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের চার্টার প্রেসিডেন্ট ও ডিটেক্টর, লিও জেলার ২০২২-২৩ সেবা বর্ষের জেলা ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Translate »