
ছবিতে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী।
সম্মান জনক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা। গত ২৫ ফেব্রুয়ারি রোজ শনিবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল ‘জুডিসিয়াল রিভিয়া অব এডমিনিস্ট্রেটিভ এ্যাকশন এনসিউরিং গুড গভর্নেস ইন বাংলাদেশ। চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (অনার্স), এল.এল.এম-এ প্রথম শ্রেণি লাভ করেন। পরে ১৯৯১ সালে বাংলাদেশ বি.সি.এস (বিচার) পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। পিএইচডি গবেষণা ছাড়াও তিনি ২০০৫ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে ফেলোশীপ, ২০০৮ সালে কোরিয়া সিভিল সার্ভিস একাডেমি হতে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় হতে আইন ও বিচার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সম্প্রতি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী ভূপাল, ভারতের প্রশিক্ষণে বাংলাদেশ হতে দলনেতা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি পি.এইচ.ডি. ডিগ্রি অর্জন করায় চট্টগ্রাম জজশীপ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, চট্টগ্রামের সকল কর্মকর্তা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :