
মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ নিকলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি ) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলার খামারী গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা ।পারভীন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: কে এম তানজিল নাঈম,
এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোহাম্মদ আবু হানিফ, নিকলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিপন, নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়দেব আচার্য, নিকলী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ হাবিব মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ ।অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :