নিকলিতে শান্তিপূর্ণভাবে টিসিবির পণ্য বিক্রি শুরু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন / ৩১১
নিকলিতে শান্তিপূর্ণভাবে টিসিবির পণ্য বিক্রি শুরু
মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ নিকলীতে শান্তিপূর্ণভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাঙ্গনে, ডিলার জয় বিজয় এন্টারপ্রাইজ প্রোপাইটার মোঃ আশরাফ উদ্দিনের পরিচালনায় ভর্তুকি মূল্যের এই পণ্য বিক্রির উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে অন্যদের মধ্যে ইপি সদস্য নিকলী প্রেস ক্লাবের কোষাধক্ষ্য সাংবাদিক মোঃ হাবিব মিয়া,গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। নিকলী উপজেলা নিকলী সদর ইউনিয়নের ডিলারের মাধ্যেমে ৩ হাজার ৩শত ৬৩ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল এবং ১১৫টাকা কেজি দরে দুই লিটার করে সয়াবিন তেল দেওয়া হচ্ছে।