
৩ দিন ব্যাপী আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত সনদ বিতরণ
প্রতিটি নাগরিকের ন্যায় বিচার বিচার পাওয়া সাংবিধানিক অধিকার-সিনিয়র জেলা জজ আজিজ আহম্মদ ভূঁইয়া এই কথা বলেন
চট্টগ্রাম জেলা পিপির উদ্যোগে জেলা আইন কর্মকর্তাদের ৩ দিন ব্যাপী কর্মশালার সমাপ্ত দিনে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ আজিজ আহম্মদ ভূঁয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জজ সরোয়ার আলম, যুগ্ম জেলা জজ খাইরুল আমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, প্রাক্তন অতিরিক্ত জেলা পিপি মোঃ লোকমান হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা পিপি এএফএম সাইফুল্যাহ চৌধুরী নয়ন, মোঃ রবিউল আলম, মোঃ রোকনুজ্জামান মুন্না, রাসেল সরকার, কামরুল হাসান রাসেল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সকলকে মনে রাখতে হবে সমাজে আমরা ভাগ্যবানদের একাংশ যারা মানুষ হয়ে মানুষের বিচার করছি কিন্তু ন্যায় বিচার করতে যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সৃষ্টি কর্তার কাছে দায়ি হতে হবে। তিনি বলেন ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার তাই অধিকার নিশ্চিত করতে বিচারক ও বিজ্ঞ আইনজীবী
ঐকান্তিক প্রচেষ্টা লাগবে। আইন কর্মকর্তাদের সুরক্ষিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। আইন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টি আমার ২৯ বৎসরের চাকুরী জীবনে দেখি নাই। এই নতুনত্বের জন্য জেলা পিপিকে ধন্যবাদ জানোনো যায়।
আপনার মতামত লিখুন :