চৌহালীতে দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ৮:৩০ অপরাহ্ন / ৩৩৩
চৌহালীতে দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র ‘এই স্লোগানে সিরাজগঞ্জের চৌহালীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের দুর্গমচরে রাস্তার প্রকল্পের আওতায় ৯৩ জন নারী-পুরুষ দিনমজুর নিয়ে ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন নব্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার , খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য:এ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রায় ৯১০ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া ৭ টি ইউনিয়নে ১৪ টি প্রকল্পের আওতায় ২০২২ -২০২৩ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় এ কাজ শুভ উদ্বোধন করা হয়। উপকারভোগী সংখ্যা ৭টি ইউনিয়নে ৯১০ জন, প্রতিদিন = ৪০০ টাকা হারে প্রতিজন শ্রমিক পাবে এ কাজ চলবে ৪০ দিন।