সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ২:৪৩ অপরাহ্ন / ৩৩৬
সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। পরের  বছর অর্থাৎ ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।