
মোঃ হাবিব মিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি :
‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জ নিকলীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ নভেম্বর) ২০২২ সকাল ১০ টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে নিকলী উপজেলা প্রশাসন, নিকলী সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয়ের মোঃ হুমায়ুন কবির, এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভুঞা (জনি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজ, নিকলী উপজেলা সবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ রুহুল আমিন, নিকলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সাব-এসিটেন্ট প্রকৌশলী মোঃ জিল্লুর রশিদ, নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :