বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাই আটক


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৩:৫৫ অপরাহ্ণ / ৩৫৩
বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাই আটক
Spread the love

স্টাফ রিপোর্টার : বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণবারসহ দুই পাচারকারী দুই ভাইকে আটক করেছে ৪৯ বিজিবি।
আজ সকালে ৪৯ ব্যাটালিয়নের বিশেষ টহলের সদস্যরা বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাদের আটক করে।
আটকরা হলেন,চুয়াডাঙ্গা মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান,তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে জানান, যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

Translate »