নিকলীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৩ জনকে উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ৫:০১ অপরাহ্ন / ৩৬৯
নিকলীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়া  ১৩ জনকে উদ্ধার

মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে নিকলীর হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করলে নিকলী থানার পুলিশ গিয়ে ১৩ জন ব্যক্তিকে উদ্ধার করে। গত সোমবার (২৪ অক্টোবর) সন্ধা ৫ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরি আবহাওয়ার কারনে দূর্ঘটনার শিকার হয়েছে।যার ফলে নদীতে ঝড়ের কবলে আটকা পড়েছে ১৩ টি তাজা প্রাণ।সংবাদ পাওয়ার সাথে সাথে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার এর দিক নির্দেশে,নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন,নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ ও নিকলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান খানের নেতৃত্বে এস আই রিয়াদ একটি পুলিশ ফোর্স নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ১৩জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এমন ভয়াবহ অবস্থা থেকে পুলিশের সহায়তায় প্রাণে বেচে ফিরে নতুন জীবন পেয়েছেন বলে মনে করছেন ঘূর্ণিঝড় আক্রান্তরা। নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান,’সোমবার সন্ধায় হঠাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ঝড়ের কবলে পড়েছে।তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ঝড়ের কবলে আটকা পড়াদের উদ্ধার করতে সক্ষম হই। আমরা কখনো একটি জীবন ও বিপন্ন হতে দেই না,এখানে ১৩ টি তাজা জীবনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে এই ঝড়ের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিলো।আল্লাহর রহমতে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি’।