বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চেয়ারম্যান তুলিপ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ১০:৪২ অপরাহ্ন / ৪৩০
বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চেয়ারম্যান তুলিপ

মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে নিকলী ইউনিয়নে স্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত করার জন্য। নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ কে পরিবার পরিকল্পনা কেন্দ্রের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক দেওয়া হয়। গত বুধবার (১৯ অক্টোবর) ২০২২ বেলা ১১ টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে,নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে,শ্রেষ্ঠ সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক লাইন ডাইরেক্টর (এম সি এইচ) ডাঃ মাহমুদুর রহমান,নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস.এম. খাইরুল আমিন, উপ-পরিচালক (এমসিএইচ) ডিজিএফপি ডা. মো: জাহাঙ্গীর আলম প্রধান,সহকারী পরিচালক ক্লিনিকেল কন্ট্রাসেপশন ডা:হোসনা বেগম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মেডিকেল অফিসার সিসি ডা. হালিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন,আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া, উপজেলা মৎস্য অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,ইউডিএফ দুর্গা রানী সাহা, মোঃ জিলন মিয়া, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুর রহিম, রিপন আচার্য, নিকলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ কুমার সাহা, নিকলী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিপন,নিকলী প্রেসক্লাবের কোষাধ‍‍্যক্ষ‍ সাংবাদিক মোঃ হাবিব মিয়া, নিকলী উপজেলার ৭ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,মেম্বার, এনজিও কর্মীবৃন্দসহ আরও অনেকে। নিকলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রকে সঠিক ভাবে পরিচালনা করে স্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত করার জন্য চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ কে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট তোলে দেওয়া হয়। কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বক্তব্য বলেন,সম্মাননা এটা বড় কিছু নয় তবে উৎসাহিত হই। জনপ্রতিনিধি হিসেবে জনগনের জন্য কাজ করা এটি আমার নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই সম্মাননা সামনে কাজ করতে আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে।