
লায়ন্স সেবা মাস অক্টোবর সার্ভিস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর উদ্যোগে এবং লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্তকরণ ও হুইল চেয়ার বিতরণ প্রোগ্রাম সম্পন্ন হয়। আজ (১৪ অক্টোবর) শুক্রবার মিরসরাই উপজেলার বাওয়াছড়া লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মীরসরাই পৌরসভাধীন অসহায় নুরুল হক মিয়াকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ আশরাফ উদ্দিন, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের ভাইস প্রেসিডেন্ট লিও আসিফুল ইসলাম, লিও আবদুল্লাহ আল নোমান, লিও খালেদ হোসেন জাহিন, লিও আবু নোমান, মিলন, আলী জাবের প্রমুখ। উল্লেখ্য, অক্টোবর সার্ভিস উপলক্ষ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব নানাবিধ কর্মসূচী গ্রহণ করে থাকে। সারাবছরের সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই সেবা মাস উপলক্ষ্যে ডিটিই ক্যাম্প, চক্ষু রোগ নির্ণয়, ডায়াবেটিক ও মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ব্লাড গ্রুপিং, খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, তাল গাছের চারা রোপনসহ নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছে।
আপনার মতামত লিখুন :