
মোঃ হাবিব মিয়া :
কিশোরগঞ্জ নিকলীতে গলায় ফাঁস দিয়ে আলাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার নিকলী ইউনিয়নের কুশা পৃব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাল উদ্দিন ওই গ্রামের মৃত হাইদার আলী ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসীর সূত্রে জানা যায়, আলালউদ্দিন নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। রাতের খাবার খেয়ে ঘুমাতে যান আলালউদ্দিন। সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা আলালউদ্দিনকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই আলালউদ্দিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ,এ ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :