নবীনগরে সরকারি যায়গা অবৈধ দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২২, ৪:০০ অপরাহ্ন / ৩৫৩
নবীনগরে সরকারি যায়গা অবৈধ দখল উচ্ছেদ করলেন এসিল্যান্ড

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে সরকারি যায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।আজ বৃহস্প্রতিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশরফ হোসাইন।

সরজমিনে গিয়ে দেখা যায় গোয়ালী গ্রামের কয়েকজন্য স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে বসাবস করে আসছেন।সরকারি জায়গা উচ্ছেধ করতে সংরক্ষিত মহিলা মেম্বার বেবী আক্তার অভিযোগ করেন,অভিযোগ করার পর একাধিকবার নোটিশ দিলেও অবৈধ দখলকারীরা কেউ দখল ছাড়েনি। ফলে সেই অভিযোগের ভিত্তিতে উচ্ছেধ অভিযান পরিচালনা করা হয়।

৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বেবী আক্তার বলেন,দীর্ঘ দিন ধরে সরকারি যায়গা দখল করে আসছেন স্থানীয় এই বাসীন্দারা।এই সরকারি কিছু সংখ্যক জায়গা উচ্ছেধ করার জন্য আমি অভিযোগ করেছি।আজ তাদের বাড়িঘর উচ্ছেধ করলেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন স্যার।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন বলেন,তারা সরকারি জায়গা দখল করে বসবাস করে আসছিল।অভিযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিসি স্যারের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। কোন দখলকারীই এই অভিযানের বাহিরে নয়।পর্যায়ক্রমে সকল সরকারি জায়গা দখলদারদের কবল থেকে মুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।