আসছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ১০:৩৯ অপরাহ্ন / ৩৪৭
আসছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরা নিষেধ করেছে প্রশাসন। ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ নির্দেশ। উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নির্দেশ অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি দেশে শুরু করা হয়। এতে ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চালু করা হয়। গবেষকদের মতে শুধু পূর্ণিমায় নয়, এ সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে।

ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী এই নিষেধাজ্ঞা চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।