
মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজগর আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়,আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে।
এ লক্ষে জারিকৃত বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর,মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১০ অক্টোবর,আপিল দাখিলের তারিখ ১১-১৩ অক্টোবর,আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৪-১৬ অক্টোবর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর,প্রতিক বরাদ্দ ১৮ অক্টোবর ও ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্টিত হবে।
আপনার মতামত লিখুন :