বিয়ের চাপ দেওয়ায় খুন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:০৩ অপরাহ্ন / ৩৭২
বিয়ের চাপ দেওয়ায় খুন

ময়মনসিংহে এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোররাতে নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার (৩০) নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মেয়েকে (১০) নিয়ে বাবার বাসার পাশেই থাকতেন সাথী। প্রতিবেশী যুবক হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সম্প্রতি সাথী বিয়ের জন্য তাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে মাঝেমধ্যেই বাগবিতণ্ডা হতো। এরই জেরে আজ শুক্রবার ভোররাতে হৃদয় কয়েকজনকে নিয়ে সাথীর ঘরে ডুকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যান। এ সময় সাথীর মোবাইল ফোনটিও নিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে শুক্রবার রাত ১২টার দিকে নিহতের বোন হৃদয় ও তার মামা বাবুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।