প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ৩:১৩ অপরাহ্ণ / ৩২৬
Spread the love

মমিনুল হক রুবেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুতের খুঁটি নিয়ে পুকুরে পড়ে মোঃ রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের হাজ্বী ফুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শে ঘটনাটি ঘটে।

নিহত মোঃ রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন কানিউচ্চ গ্রামের বাসিন্দা।তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শ্রমিক হিসাবে কাজ করতেন।

নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান,ঘূর্ণিঝড় সিত্রার প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের তার ছিড়ে যায়।লাইন ঠিক করার জন্য লাইন ম্যান রিপন খুঁটিতে ওঠলে খুঁটি সহ তিনি পুকুরে পড়ে যায়।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Translate »