
স্টাফ রিপোর্টার:
বরিশালের বাকেরগঞ্জ ১৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের অভিযানে তিন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করা হয়েছে। বাকেরগঞ্জ দুধল ইউনিয়নে রফিক হাওলাদার পুত্র সাব্বির হাওলাদার (২২) ৫০ পিচ ইয়াবা সহ ১৮ সেপ্টেম্বর ৭.১৫ মিনিটে দুধল ইউনিয়নের গোমা বাজার থেকে ডিবির হাতে আটক হয়। গোপন সংবাদের ভিক্তিতে মাদক অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এস আই অরবিন্দু বিশ্বাস, এস আই সোহেল মোল্লা ও এস আই মিজান সহ সংঙ্গীয় ফোর্স। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :