সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ৭:২২ অপরাহ্ন / ২৪৫
সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ঢাকা: ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমান বাহিনীর মাধ্যমে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে এসব সামগ্রী পাঠানো হবে।

জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে ত্রাণ পৌঁছানোর পর পুনরায় দেশে ফিরে আসবে।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য মানুষ নিহত হওয়ার পাশাপাশি অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।