সিনেমা হলে কিশোরীকে ধর্ষণ


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ১১:০৫ অপরাহ্ন / ৩৪০
সিনেমা হলে কিশোরীকে ধর্ষণ

টঙ্গীর নতুন বাজার এলাকার ক্যাপরি সিনেমা হলের পরিত্যক্ত ভবনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

 

 

শনিবার (১ অক্টোবর) রাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই হলের পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।

 

 

 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই হ‌লের পরিত্যক্ত ভ‌বনের ভেতর ভুক্তভোগী কি‌শোরী‌কে ধর্ষণ ক‌রে দুই যুবক। এ সময় ভুক্ত‌ভোগীর চিৎকা‌রে স্থানীয়রা গি‌য়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত টঙ্গীর গোপালপুর এলাকার জুনায়েদ ও তিস্তার গেট এলাকার শিপুকে আটক করে স্থানীয়রা গণ‌ধোলাই দেয়। প‌রে তা‌দের জিএম‌পি টঙ্গী পূর্ব থানায় পু‌লি‌শে সোপর্দ করা হয়।

 

 

 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভুক্তভোগী প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।