সরাইলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ১২:৫১ অপরাহ্ন / ৩৫১
সরাইলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

মমিনুল হক রুবেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলে মনির হোসেন এর ছুরিকাঘাতে পিতা মঙ্গল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।আজ রোববার সকাল ৬টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে।মৃত মঙ্গল হোসেন উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মৃত গোলাম নবী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সরাইল উপজেলার শাহজাদাপুর পশ্চিম পাড়া পারিবারিক কলহের জেরধরে নিজ ছেলে মনির হোসেন তার
পিতা মঙ্গল হোসেনকে ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সতত্যা নিশ্চিত করে বলেন, গত ১মাস আগে পিতা সৌদিআরব থেকে দেশে ফেরেন। পারিবারিক ভাবে ছেলেটি সুখি ছিলেন না। বাড়ির কাকা ও আশপাশের প্রতিবেশিরাও মনির হোসেনের কাছে পাওনা টাকা পেতেন। এইসবের জের ধরে সকালে ছেলে ও পিতার মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে ছেলে ধারালো ছুড়ি দিয়ে পিতার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়। ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী ছেলেকে ধরার চেষ্টা চলছে এবং এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।