সন্তান নিয়ে পালালেন, মরদেহ নিয়ে ফিরলেন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ / ৩৭১
সন্তান নিয়ে পালালেন, মরদেহ নিয়ে ফিরলেন
Spread the love

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা শীলা আক্তারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত শিশুটির বাবা জামাল উদ্দিন রূপগঞ্জ থানায় বাদী হয়ে স্ত্রী শীলা বেগম ও তার প্রেমিক জুলহাসকে আসামি করে হত্যা মামলা করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকেই জুলহাস পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে তাওসিফ (১১)। তিনি স্থানীয় জনতা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, প্রায় দেড় বছর আগে স্ত্রী শীলা তার ছোট বোনের স্বামী জুলহাসের প্রেমে আসক্ত হয়ে ছেলে তাওসিফকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরে জুলহাসের সঙ্গে পার্শ্ববর্তী শিমুলিয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল। গত ২০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তাওসিফের মরদেহ নিয়ে শিলা হাজির হয়।

তিনি আরও জানান, প্রথমে সে জানায় তাওসিফ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময় আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে তাকে চাপ দিলে সে বলে, ছেলে ফাঁস দিয়েছে। আমার ধারণা শীলা ও তার প্রেমিক জুলহাস আমার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

 

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তবে নিহত শিশুর মা শিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ যাবে।

Translate »

link slot tergacor