শরদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ / ৩৪২
শরদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন
Spread the love

পটুয়াখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শরদীয় দূর্গোৎসবের। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যেগে নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ীতে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এর আগে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সম্প্রীতি বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বোস, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেল বন্ধন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এ উৎসবে অংশগ্রহন করে আনন্দ উপভোগ করেন। এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাই সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুজা উদযাপন কমিটিকে সহায়তা করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে আনন্দ উপভোগের আহবান জানান বক্তারা। নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন পুজা মন্ডপ প্রদক্ষিন করে পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী পুজা কমিটির উদ্যেগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে রাতে বিভিন্ন মন্ডপে বেল তলায় পুজোর মাধ্যমে দেবীর অধিবাস ও আবাহন করা হয়। রবিবার দেবীর মহা সপ্তমী বিহীত পুজা, সোমবার মহা অষ্টমী বিহীত পুজা ও অঞ্জলী প্রদান, মঙ্গলবার মহা নবমী বিহীত পুজা এবং বুধবার বিজয়া দশমী বিহীত পুজা শেষে দেবীকে বিদায়ী বরণ করবেন নারীরা। পরে দেবী প্রতিমা বিষর্জন দিয়ে ঘরে ফিরবেন ভক্তরা।

Translate »