যশোরে সড়ক দুর্ঘটনায় তিন কলেজ শিক্ষার্থী নিহত


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ / ৩৮৬
যশোরে সড়ক দুর্ঘটনায় তিন কলেজ শিক্ষার্থী নিহত
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বাসের ধাক্কায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহদেতর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহত সালমানের বাবা আলমগীর হোসেন বলেন, এক মোটর সাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটাএলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
নিহত আরমানের ভাই শিমুল হোসেন জানান, ওরা বন্ধুর ৫জন দুটি মোটরসাইকেল নিয়ে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে নতুনহাটে বাসের ধাক্কায় তারা ছিটকে পড়ে। এতে আমার ভাই আরমানসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন হাসপাতালে আসলে মারা যায়। ওদের বাকী দুই বন্ধুকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে হাইওয়ে পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়। একজন ঘটনাস্থলে মারা গেছেন। অপর একজনকে যশোর জেনারেল হাসপাতালে আনলে সেও মারা যায়। তবে কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যাইনি।
এদিকে খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে ছুটে আসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান। তিনি জানান, টিনেজার ছেলেরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এ গতির কারণে আজকে তিন কলেজ ছাত্রের প্রাণ গেলো। আমাদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে। অল্প বয়সী সন্তানদের চাওয়া মাত্র মোটরসাইকেল কিনে দেয়া উচিৎ নয়।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman