যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ / ৪১৪
যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন
Spread the love

 

স্টাফ রিপোর্টার : যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে গ্রাম পুলিশ সদস্যরা। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর শাখার উদ্যোগে আজ সোমবার দুপুর ১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইব্রাহিম মোড়ল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৮ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের আদেশ দেন। ১৯৭৬ সালে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে ওই আদেশ প্রত্যেক জেলায় প্রেরণ করা হয়। অথচ ওই পরিপত্র আজ অবধি বাস্তবায়ন হয়নি। সারাদেশে কর্মরত ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য প্রতিমাসে মাত্র ৭ হাজার টাকা করে বেতন পান। যার অর্ধেক সরকারি ভাবে এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের থেকে দেয়া হয়। সরকারি অংশ নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের থেকে বেতনের অর্ধেকাংশ নিয়মিত পাওয়া যায় না। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাকরির জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman