বাস-লেগুনা সংঘর্ষে চালক নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ / ৬২৩
বাস-লেগুনা সংঘর্ষে চালক নিহত
Spread the love

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষে লেগুনা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে। একজনকে নিহত ঘোষণা করা হয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি রাখা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত লেগুনাটির চালক ছিলেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Translate »