বান্দরবানে বিচারকদের সাথে বিচারপতির মতবিনিময় সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন / ৩৪৬
বান্দরবানে বিচারকদের সাথে বিচারপতির মতবিনিময় সভা

এইচ এম সম্রাট,

বান্দরবান বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ও তার অধিনস্ত আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধিনস্ত আদালতসমূহ পরিদর্শন করেন। আদালত সুত্র জানায়,বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি সোমবার(১৯ সেপ্টম্বর) বান্দরবানে আগমন করেন। পরে জেলা ও দায়রা জজ জনাব মোঃ ফজলে এলাহী ভূইয়ার সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিচারকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জনাব মোঃ হাবিবুল গনি । মতবিনিময় সভায় বিচারক হিসেবে বিচারপতি মহোদয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিচারপ্রক্রিয়া নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন ও পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষী আনয়নে পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের ভুমিকা ও করনীয় সম্পর্কে এবং বিচারপ্রার্থীদের দ্রুতবিচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ জজ ও ম্যাজিস্ট্রেটবৃন্দ।