বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ / ২০৭
বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো ।
পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে শতাধিক মানুষ এই নামাজ আদায় করেন।
এ সময় সমবেত মুসুল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি, রহমতের বৃষ্টি ও মুসলিম উম্মাহ এর শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন, স্থামীয় ইমাম হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাসেল ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে কান্নাজড়িত কন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন।ডিজিটাল ডিভাইসে আজ শনিবার বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলের প্রাণীকুল। প্রচন্ড তাপদাহে কাজে বেরহতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। ডায়রিয়াসহ উচ্চতাপমাত্রাজনিত রোগবালাইয়ে আক্রান্তের খবর মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এদিকে অসাধু ওষুধ ব্যাবাসায়িদের খপ্পরে কলেরা স্যালাইনের সংকট ও দামবৃদ্ধির অভিযোগ করেছেন ভূক্তভোগি কয়েকজন।

Translate »