বাউফলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ / ১৮২
বাউফলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল।
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ড, বাউফল সরকারী কলেজের অধ্যক্ষ আবুল বশার, অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন,পটুয়াখালী জেলা পরিষদের
শাহজাহান সিরাজ সহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিপুল ভোটে বিজয়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশুকে ফুল দিয়ে বরণ করা হয়।

Translate »