বগুড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ / ৭০১
বগুড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
Spread the love

বগুড়ার সোনাতলায় দাম্পত্য কলহে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলাকেটে হত্যার দায়ে সোবাহান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন। তাকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব ও আদালত সূত্র জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোবাহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। সাংসারিক নানা বিষয় নিয়ে স্ত্রী সুলতানা বেগম রুমার সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে সোবাহান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্ত্রী রুমাকে হত্যা করেন। এরপর লাশ বাথরুমের কাছে ফেলে রাখা হয়। পরে নিহতের মা রোকেয়া বেগম সোনাতলা থানায় জামাই সোবহান আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোনাতলা থানার এসআই মহিউদ্দিন একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গ্রেফতারের পর থেকে সোবাহান জেল হাজতে ছিলেন।

এদিকে দীর্ঘ ১০ বছর পর তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বৃহস্পতিবার দুপুরে সোবাহান আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ মামলা পরিচালনা করেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman