ফাইনালে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ / ৩৫৯
ফাইনালে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান
Spread the love

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে বড় সংগ্রহের আভাস দিলেও পাক বোলারদের দাপটের কাছে শেষ মুহূর্তে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে কিউইদের সংগ্রহ ৭ উইকেটে ১৬৩ রান।

শুক্রবার (১৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম।

কিউইদের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৮ বল খেলে দুটি ৬ এবং ছয়টি ৪ এর মাধ্যমে সর্বোচ্চ ৫৯ রান সংগ্রহ করেন তিনি। এ ছাড়া দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন গ্লেন ফিলিপস। ২২ বলে এক ছয়ে ও এক চারে ২৯ রান করেন তিনি। এ ছাড়া কিউইদের হয়ে ফিন অ্যালেন ১২, ডেভন কনওয়ে ১৪, মার্ক চ্যাপম্যান ২৫, জেমস নিশাম ১৭, টিম সাউদি এবং মাইকেল ব্রেসওয়েল ১ রান করেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছে নাসিম শাহ ও হারিস রউফ। এ ছাড়া মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নিয়েছেন। এদিন উইকেট শূন্য ছিলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। নির্ধারিত ৪ ওভারে ৩৭ রান দেন তিনি।

Translate »