পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ / ১৯৯
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত
Spread the love

পোশাকশ্রমিক এবং কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় মজুরি বোর্ডের সমাপ্ত বৈঠক শেষে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চূড়ান্তা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মজুরি বোর্ড চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

বৈঠকে পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের গ্রেড-৫ থেকে ৪-এ নামিয়ে আনা হয়। ফলে এখন থেকে এই ৪ গ্রেডে বেতন-বোনাস পাবেন তারা। অর্থাৎ, সর্বনিম্ন ১২ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০, তৃতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ এবং সর্বোচ্চ ১৫ হাজার ৩৫ টাকা বেতন ভোগ করবেন পোশাক শ্রমিকরা।

এর আগে ঘোষিত মজুরি পুনর্মূল্যায়নে নিম্নতম মজুরি বোর্ডে ১৯৪ চিঠি দেয় বিভিন্ন পক্ষ। এর মধ্যে ১৬৮টিই নানা শ্রমিক সংগঠনের। চিঠিতে ন্যূনতম মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকার সুপারিশ করে তারা। আর ২৩টি চিঠি ছিল কারখানার মালিকদের। মাসিক ন্যূনতম মজুরি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে তারা।

Translate »

link slot tergacor