
মোহাম্মদ রায়হান উদ্দিন জয়:
পরিবেশ বিষয়ে বিশেষ অবদানের জন্য “Everest Climate Action Award 2023” পেয়েছেন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লুমিং স্টারের জেনারেল সেক্রেটারি ও বিশিষ্ট সংগঠক লায়ন অ্যাড. মোহাম্মদ হাসান আলী।
গত মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক তিনদিন ব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট অ্যাকশন কনফারেন্স ২০২৩’এ লায়ন অ্যাড. মোহাম্মদ হাসান আলীকে এই স্বীকৃতি দেওয়া হয়। নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে মোহাম্মদ হাসান আলীর হাতে সম্মাননা পদক তুলে দেন নেপালের মহামান্য ভাইস প্রেসিডেন্ট মি. রাম সাহাই প্রাসাদ যাদব এবং নেপাল সরকারের মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয়।
উক্ত কনফারেন্সে দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রের মোট ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং ৫টি অধিবেশনে ২৫ জন প্রতিনিধি জলবায়ু পরিবর্তন বিষয়ক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন৷
মোহাম্মদ হাসান আলী উক্ত কনফারেন্সের ১ম অধিবেশনে বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ মোকাবেলায় অভিযোজন বিষয়ক তাঁর মূল্যবান গবেষণাপত্র উপস্থাপন করেন।
পুরস্কার পেয়ে আয়োজকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ হাসান আলী বলেন, I am eternally grateful for this award. Thank you for recognizing my hard work over the years and for giving me this award to increase my level of responsibilities to the climate and environment. I hope, I continue to prove myself an asset to the climate as well as society in the years to come. I am honoured when you expressed your appreciation of me. Yours approval makes all my effort feel worthwhile.
আপনার মতামত লিখুন :